দোয়া করার পূর্বে এটা বল

  • Posted: 30/09/2020

অনুবাদ: মো. আলী মোর্ত্তজা

আয়াতুল্লাহ মুজতাহেদী তেহরানি বলেন: তোমরা যখনই দোয়া করতে যাবে তার পূর্বে বলবে: হে আল্লাহ! যারা আমার গিবত করেছে, আমাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাব বিস্তারকারী। হাদিসে বর্ণিত হয়েছে: তোমার যদি প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা থাকে অর্থাৎ তোমাকে যদি কেউ চড় মারে তোমার পাল্টা চড় মারার ক্ষমতা থাকে তবুও তুমি আল্লাহর শুকুর আদায়ের জন্য তাকে ক্ষমা কর এবং বল: হে আল্লাহ! আপনি আমাকে প্রতিশোধ নেয়ার মত ক্ষমতা দিয়েছেন কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম। প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতার শুকরিয়া আদায় হচ্ছে ক্ষমা করা। যেভাবে রাসূল(সা.) করতেন, যেভাবে হযরত আলী(আ.) করতেন।
সুতরাং আমাদেরকে তাঁদের থেকে শিক্ষা নিয়ে ক্ষমা করতে শিখতে হবে। এমন হওয়া যাবে না যে, কেউ ক্ষমা চাইতে আসল অথচ বলা হল না তোমাকে ক্ষমা করতে পারব না। এমন ঘটনাও আছে এক ব্যক্তি মারা যাচ্ছে তার কাছে কেউ ক্ষমা চাইতে আসল সে মৃত্যু মুখেও তাকে ক্ষমা করল না। তার জিদ, অহংকার এবং হিংসা এতই বেশী যে সে তাকে ক্ষমা করতে পারল না।
এমন ব্যক্তিরা কিয়ামতের দিন আটকে যাবে, সমস্যায় পড়বে। কেননা আল্লাহ বলবেন, তুমি আমার বান্দাকে তার একটা অন্যায়ের জন্য ক্ষমা করতে পার নি, আর এখন আমার কাছে ক্ষমা চাচ্ছো!! তোমাকে আমি এত বেশী গোনাহগার হওয়ার পরও কিভাবে ক্ষমা করব??###

Share: