আগুন (শিক্ষানীও ঘটনা)

  • Posted: 02/11/2020

অনুবাদঃ আব্বাস হায়দার

একজন মহিলা এক আলেম কে জিজ্ঞাসা করলেন-আমার সন্তানের সাথে ফজরের সময় ফজরের নামাজের জন্য কি করবো! গভীর ঘুমিয়ে থাকা সত্ত্বেও কি আমি তাকে ডাকতে পারবো?
আলেম বললেন-আপনার সন্তান গভীর ঘুমাচ্ছে, এমন সময় ঘরে আগুন লাগলে কি করবেন?
মহিলাটি বললেন-আমি তাকে জাগিয়ে দিবো।
আলেম জিজ্ঞাসা করলেন-তার ঘুম এতই গভীর যে, ঘুম থেকে জাগ্রত হবে না! তখন কি করবেন?
মহিলাটি বললেন-আল্লাহর কসম, আমি তাকে গরদান ধরে আগুন থেকে বের করে নিয়ে আসবো!
তখন আলেম জবাব দিলেন -যদি আপনি দুনিয়ার আগুন থেকে আপনার সন্তানকে বাচানোর জন্য এমনটি করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনার সন্তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করুন।###

Share: