আমি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ের শেষ মুহূর্তে সে দেশের প্রশাসন কর্তৃক আস্তানে কুদস রাজাভী এবং এ ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানের স্বনামধন্য ট্রাষ্টি জনাব শেইখ আহমেদ মারভী’র উপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আস্তানে কুদস রাজাভী হচ্ছে শীয়া মাযহাবের অষ্টম ইমাম হযরত ইমাম রেযা (আ.)-এর পবিত্র রওজা’র তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত একটি আধ্যাত্মিক ধর্মীয় প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের তত্ত¡বধানে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান তাদের হৃদয়ে লালিত গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আধ্যাত্মিক পূর্ণতা লাভ ও পূণ্যের আশায় রওজা শরীফ যেয়ারতের জন্য আসেন। আর এমন এক আধ্যাত্মিক কেন্দ্র ও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী উন্মাদ ট্রাম্প ও তার অদক্ষ প্রশাসনের এ ন্যাক্কারজনক পদক্ষেপ এটাই প্রমাণ করে যে, ট্রাম্প প্রশাসন রাজনীতি ও রাজনৈতিক মতপার্থক্য পিছনে ফেলে ধর্ম ও ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে এবং বিগত চার বছরের শাসনামলে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন নৈতিক ও বুদ্ধিবৃত্তিক অবক্ষয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। তাই সে এ ধরণের অনৈতিক নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে।”
আমি তার এই অনৈতিক ও বেআইনী নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী
মসজিদে ওয়ালী আসর
ইমামে জুমা ও জামাআত
১২. আলতাপোল লেন, খুলনা