ইমাম রেজা (আ.)’র মাজারের সংক্ষিপ্ত পরিচিতি

  • Posted: 25/07/2018

ইমাম রেজা (আ.) ১১ই জিলক্বদ ১৪৮ হিজরীতে মদীনায় জন্মগ্রহণ করেন। এবং ৫৫ বছর বয়সে ২০৩ হিজরীতে শাহাদাতবরণ করেন।

মাশহাদ মুক্বাদ্দাস

* প্রদেশ: খোরাসান
* উঠান পরিধি মোট: ২ কোটি ২২ লক্ষ বর্গ মি:। আয়তনের দিক থেকে এই রওজা পৃথিবীর সর্ববৃহৎ কমপ্লেক্স এবং ধারণ ক্ষমতার দিক থেকে দ্বিতীয় সর্ববৃহৎ রওজা কমপ্লেক্স। এবং ইরানের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ইমাম রেজার মাজার ভবনটি অন্যতম একটি।

* ইমাম রেজা (আ.)’র মাজারকে ঘিরে যেসকল গুরুত্বপূর্ণ স্থানসমূহ ও প্রকল্প রযেছে তা নিম্নে উল্লেখ করা হল:

১) মেহমান খানা: বর্তমানে ৪ তলা বিশিষ্ট।
২) গওহারশাদ মসজিদ,
৩) একটি জাদুঘর,
৪) একটি পাঠাগার,
৫) চারটি শিক্ষা প্রতিষ্ঠান
৬) রাজাভী ইউনিভার্সিটি অব ইসলামিক সায়েন্স,
৭) সালাত আদায়ের জন্য বিশাল কক্ষ এবং আরো অনেক ভবন রয়েছে।
৮) বিশাল চিকিৎসা কেন্দ্র

* জিয়ারতকারীদের জন্য খাবার ঘর: প্রত্যহ ৫ হাজারের অধিক জিয়ারাতকারীরা খাবার গ্রহণ করে থাকেন। এবং বিশেষ বিশেষ দিবসে এই সংখ্যাটি বৃদ্ধি পায় ফলে বাৎসরিক ৩০ লক্ষ জিয়ারাতকারী ইমামের দস্তরখানে অংশগ্রহণ করেন।

* ইফতার: এখানে প্রতিদিন ১২ হাজারের অধিক রোজাদার ইফতার করে থাকেন। যা পৃথিবীর সর্ববৃহৎ ইফতার মাহফিল।

* সেচ্ছাসেবী খাদেম সংখ্যা: মোট ২৮ হাজার। সমাজের সকল শ্রেণীর মানুষ এই কাজে যোগ দিয়ে থাকেন। এমনকি প্রতিবছর এই পবিত্র স্থানের “ধুলা-বালি পরিচ্ছন্নতা” উৎসবে ইরানের বিপ্লবের বর্তমান মহান নেতা হযরত আয়াতুল্লাহ আলী খামেনেয়ী অংশগ্রহণ করে থাকেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব মাহমুদ জাওয়াদ জরিফসহ অন্যান্যরাও এ মহৎ কাজে অংশগ্রহণ করে থাকেন।

* জুতা আমানত কেন্দ্র: ১৬টি স্থায়ী জুতা আমানত কেন্দ্র আছে। এছাড়া প্রয়োজনে বেশকিছু অস্থায়ী আমানতকেন্দ্র স্থাপন করা হয়ে থাকে।

* গ্রন্থাগার: বর্তমানে যে ভবনটি রয়েছে সেটি ২৫ বছর পূর্বে উদ্বোধন করা হয়।

* সম্মেলন কক্ষ: এর আয়তন ৪৫০ বর্গ মি: এবং ৩৬৯ আসনবিশিষ্ট অত্যাধনিক সয়ংক্রিয় অডিও ও ভিডিও পরিচালনার ব্যবস্থাও রয়েছে।

* হারামের এলাকার মধ্যে কিছু বিশেষ ব্যক্তিবর্গের কবরও রয়েছে। তার মধ্যে উল্লেখ্য:

১) হারুনর রশিদ (আব্বাসীয় বংশর খলিফা)
২) শেখ তাবারসি (একজন স্বনামধন্য মুজতাহিদ যিনি ৬শত হিজরীতে মৃত্যুবরণ করেন)
৩) আল্লাহ্ওয়ারদি খান (সাফাভি রাষ্ট্রের সেনা প্রধান)
৪) শেখ বাহাঈ (একজন স্বনামধন্য মুজতাহিদ)
৫) হুররে আমুলি (একজন স্বনামধন্য মুজতাহিদ)

* শবেকদর: ৮ লক্ষ দোয়ার বই জনগণের মাঝে বিতরণ করা হয় এবং এই অনুষ্ঠানে অংশগ্রহরকারীদের সংখ্যা অজস্র সঠিক তথ্য আমাদের হাতে নেই।###

Share: