শেষ জামানার ফিতনা থেকে রক্ষা পেতে সূরা কাহাফের গুরুত্ব

  • Posted: 16/08/2018

রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, যদি কেউ শুক্রবার দিনে পবিত্র কোরআনের সূরা কাহাফ পাঠ করে, তাহলে সে পরবর্তী ৬ দিন পর্যন্ত সব ধরনের ফিতনা ও ফাসাদ থেকে নিরাপদ থাকতে পারবে এবং এমনকি যদি এ সময়ে দজ্জালও বের হয় তবুও তার কোন অনিষ্ট সাধন করতে পারবে না।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট মুফাসসের-এ-কোরআন ও ইসলামি চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি বলেছেন যে, পবিত্র কোরআনের সূরা কাহাফ তেলাওয়াতের অপরিসীম ফজিলত ও গুরুত্ব রয়েছে। তম্মধ্যে রাসূল (সা.) হতে বর্ণিত একটি হাদীস বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসূল (সা.) এ হাদীসে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যদি কেউ শুক্রবার দিনে পবিত্র কোরআনের সূরা কাহাফ পাঠ করে, তাহলে সে পরবর্তী ৬ দিন পর্যন্ত সব ধরনের ফিতনা ও ফাসাদ থেকে নিরাপদ থাকতে পারবে এবং এমনকি যদি এ সময়ে দজ্জালও বাহির হয় তবুও তার কোন অনিষ্ট সাধন করতে পারবে না।(সূত্র: নুরুস সাকালাইন, ৩য় খন্ড, পৃ. ২৪২)###

Share: