যে সকল ক্ষেত্রে গীবত করা জায়েয বা বৈধ

  • Posted: 28/10/2020

অনুবাদ- মোঃ হোসাইন কাদীর গাজী, ছাত্র, ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনা

(১) শুধুমাত্র বিচারক কিংবা যিনি আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারবেন তার কাছে অভিযোগ ও নালিশ করা যাবে।
উদাহরণ স্বরূপ: যদি প্রতিবেশির মেয়ে আমাদের সাথে অন্যায় আচরণ করে তাহলে শুধুমাত্র তার পিতার কাছে তা প্রকাশ করা যাবে যদি উক্ত মেয়ে তার পিতার অনুগত হয়।
অথবা বিচারকের নিকট তা প্রকাশ করা যাবে, যাতে তিনি আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারেন।
(২) সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার সময় শর্তসাপেক্ষে কারো দোষত্রুটি প্রকাশ করা যাবে।
যেমন: যদি কাউকে বলা হয় যে, তুমি চুরি করোনা যদি করো তাহলে আল্লাহ তোমার উপর এরূপ বালা মুসিবত নাযিল করবে। কিন্তু সে যদি বিশ্বাস না করে তখন তাকে বিশ্বাস করানোর জন্য কোনো চোরের পরিণামের ইতিহাস বর্ণনা করা যাবে, যাতে সে সংশোধিত হয়।
(৩) যদি একজন মুমিন ব্যক্তির সাথে একজন ফাসেক ব্যক্তিকে সংমিশ্রিত করা হয় তখন ফাসেক ব্যক্তির দোষত্রুটি বর্ণনা করা যাবে।
(৪) চিকিৎসকের নিকট রোগীর লুকানো ত্রুটি প্রকাশ করা যাবে।
যেমন: যদি এমন হয় যে, কারো বাবা অসুস্থ এবং রাতে বিছানায় প্র¯্রাব করেন, তাহলে তার বাবার সমস্যাটি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য জানানো যাবে।
(৫) এমন আলেমের দোষত্রুটি প্রকাশ করা যাবে যিনি মানুষের মাঝে ফতোয়া দিয়ে থাকেন কিন্তু তিনি ফতোয়া দেওয়ার যোগ্য নন এবং তার ফতোয়ার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করেন।
যেমন: এমন আলেম যিনি খুমসের টাকা গ্রহণ করে নিজের ব্যক্তিগত কাজে খরচ করেন এবং প্রকৃত হকদার ব্যক্তির মাঝে তা বন্টন করেন না।
(৬) যদি কোনো ব্যক্তি কোনো নামে (উপাধিতে) পরিচিত হয় তবে তাকে সে নামে ডাকা যাবে।
যেমন: একজন ব্যক্তি কাউকে "দুঃখি আকবার" নামে ডাকলো এবং অন্য একজন জিজ্ঞাসা করলো, কেন তাকে দুঃখি আকবার বলে ডাকলেন?
তখন উক্ত ব্যক্তি জবাব দিলেন যে, তার ছেলের মৃত্যুর পর সে কখনোই হাসে নি।
(৭) যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয় তার দোষত্রুটিসমূহ প্রকাশ করা যাবে।
যেমন: কেউ যদি মদপান করে আর লোকদের বলে বেড়ায় যে, আমি মদপান করি এটি কারো সাথে সম্পর্কিত নয়, সবাই জেনে রাখুক আমি মদখোর।
(৮) বিচারকের নিকট সাক্ষী দেওয়ার সময় কারো দোষত্রুটি বলা যাবে।
(৯) কাফের এবং আল্লাহর শত্রুদের গীবত করা যাবে।
(১০) কোনো ব্যক্তির দোষত্রুটি বলার অনুমতি থাকলে তার দোষত্রুটিসমূহ বর্ণনা করা যাবে।
তথ্যসূত্র : "মেরাজুস সায়াদাহ" গ্রন্থ থেকে নেওয়া হয়েছে###

Share: